"আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু" * বিসমিল্লাহির রাহমানির রাহিম * "ইসলামের আলোকে আমাদের জগৎ" Site এ সবাইকে স্বাগতম। * "প্রচার কর,যদি একটি মাত্র আয়াতও হয়"। [বুখারী-৩৪৬১] * "কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে,তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবেনা।"(মুসলিম-২৬৭৮) * আমাদের এই Site এ আল কুরআন/সুন্নাহ ভিত্তিক লিখনী দেয়া হবে- ইনশা আল্লাহ।আপনারা আমাদের সাথেই থাকবেন। * "জাযাকাল্লাহু/জাযাকি-আল্লাহু খায়রান”
Sunday, May 26, 2019
স্বামী স্ত্রীর সম্পর্ক:-
গৃহস্থালীর
স্বামীর অধিকার
অনুগ্রহের স্বীকৃতি প্রদান
ভালোবাসা
অধিকার
বিনয়ী
বদমেজাজি, বাজে ভাষায় কথা বলা, খিটখিটে স্বভাবের নারীকে কোন পুরুষই পছন্দ করে না। এমনকি একজন খিটখিটে স্বভাবের পুরুষও স্ত্রী হিসাবে একটি মিষ্টি মেয়েকেই কামনা করেন মনে মনে।
উচ্চাকাঙ্ক্ষা
উচ্চাকাঙ্ক্ষা মানে কেবল ক্যারিয়ারে ভালো করা নয়। নিজের ক্যারিয়ার তো আছেই, সেই সাথে একজন উচ্চাকাঙ্ক্ষী নারী নিজের সংসারের ভবিষ্যৎ ভালো করার জন্য চেষ্টা করেন। একই সাথে মা হবার পর সন্তানদের জন্যও তিনি বড় স্বপ্ন দেখেন ও বড় কিছু করার চেষ্টা করেন। তিনি চেষ্টা করে স্বামী সহ পরিবারের সবাইকেই সফল মানুষে রূপান্তর করতে।
আত্মবিশ্বাস
একজন আত্মবিশ্বাসী মানুষ কেবল বাইরে বা কর্মক্ষেত্রে নয়, নিজের ঘরেও সমান তালে সামলে চলতে পারেন। একজন আত্মবিশ্বাসী নারী নিজের দাম্পত্য, শ্বশুরবাড়ি, সন্তান, ক্যারিয়ার সবকিছুকে সুন্দর মত সামাল দিতে পারে। আর এটা পুরুষেরা কামনা করেন মনে মনে যেন স্ত্রী একাই সব সামলে নিতে পারেন।
বুদ্ধিমত্তা
বেশিরভাগ পুরুষই কিন্তু বুদ্ধিমান নারী পছন্দ করেন। স্ত্রী সময় কাটানোর কোন সঙ্গী নন, বরং স্ত্রী হচ্ছে সেই মানুষ যার সাথে নিজের জীবন ভাগ করতে হয় প্রত্যেক পুরুষকে। আর সেক্ষেত্রে একজন বুদ্ধিমতী স্ত্রী পুরুষের অনেক সমস্যাই লাঘম করে দেন, অনেক দায়িত্বই ভাগ করে নিতে পারেন। আর সচেতন পুরুষেরা এটা খুব পছন্দ করেন।
স্নেহশীল
রুক্ষ্ম স্বভাবের নারীকে কোন পুরুষই পছন্দ করেন না। স্নেহশীল, মমতাময়ী একজন নারীকেই স্ত্রী হিসাবে পেতে চান পুরুষেরা। কেবল নিজের সন্তানের কথা ভেবে নয়, নিজের কথা ভেবেও।
চরিত্র
পুরুষ নিজে যদি ঘর চরিত্রহীনও হন, তবুও তিনি মনে মনে চান একজন চরিত্রবান স্ত্রী। পুরুষের কাছে নারীদের চরিত্র ভালো হওয়াটা বিশাল একটি ব্যাপার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ। পুরুষেরা এটা নিশ্চিত হতে চান যে স্ত্রী কখনো তাঁকে ধোঁকা দেবেন না, তিনি যাই করুন না কেন। এই জন্যই চরিত্রের ব্যাপারে অধিক জোর দেন।
স্ত্রী হিসেবে দায়িত্ব ও কর্তব্য
আর এই কর্তব্যের মূল হলো স্বামীর প্রতি তার দায়িত্ব। তার উপর তার স্বামীর অধিকার অনেক বড়, যা তার পিতা-মাতার অধিকারের চেয়েও বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অধিকারের (হকের) পরেই তার অধিকারের শ্রেষ্ঠত্বের অবস্থান। আর এই অধিকারের শ্রেষ্ঠত্ব প্রমাণে এসেছে আল্লাহ তা‘আলার বাণী:
﴿ٱلرِّجَالُ قَوَّٰمُونَ عَلَى ٱلنِّسَآءِ بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖ﴾ [ سُورَةُ النِّسَاءِ: 34 ]
“পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন…” – ( সূরা আন-নিসা: ৩৪ )
সুতরাং সে তার (স্ত্রীর) ব্যাপারে দায়বদ্ধ ও তার পরিচালক এবং তার সকল বিষয়ের তত্ত্বাবধায়ক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
« لا يصلح لبشر ان يسجد لبشر ولو صلح لبشر ان يسجد لبشر لأمرت المرأة ان تسجد لزوجها من عظم حقه عليها ». ( رواه أحمد ).
“কোন মানুষের জন্য কোন মানুষকে সিজদা করা সঠিক নয়; আর কোন মানুষের জন্য কোন মানুষকে সিজদা করা যদি সঠিক হত, তবে আমি নারীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করার জন্য; কেননা তার উপর তার স্বামীর বিরাট অধিকার (হক) রয়েছে।”
উম্মে সালমা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
« أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة ». ( رواه الترمذي و ابن ماجه ).
“নারীদের যে কেউ মারা যাবে এমতাবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে।”
প্রাথমিক শিক্ষা
একজন পুরুষ নিজের ব্যক্তিগত জীবনে যেমনই হোক না কেন, সকলেরই মনের মাঝে আছেন একজন স্বপ্নের নারী। আর বিয়ে করার সময় এই স্বপ্নের নারীর সাথে মেলে এমন কাউকেই জীবনসঙ্গিনী করতে চান তাঁরা। বিশেষ করে এমন ৭টি ব্যাপার আছে, যা নিজের স্বপ্নের নারী বা স্ত্রীর মাঝে খুঁজে থাকেন পুরুষেরা। এই ৭টি গুণ কোন নারীর মাঝে থাকলে তাঁকেই আদর্শ স্ত্রী হিসাবে ধরে নেন পুরুষেরা। কী সেই গুণগুলো? চলুন, জেনে নিই।
Most Recent Post :-
-
ইসলামিক সাধারণ জ্ঞান বিষয়: আল কুরআন ১০০) প্রশ্নঃ পবিত্র কুরআনুল কারীমে কতটি সূরা আছে? উত্তরঃ ১১৪টি। ১০১) প্রশ্নঃ পবিত্র কুরআনের প্রথম সূর...
-
আবু জাহেলের হত্যার ঘটনা আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেছেন “বদরের ময়দানে আমি দাঁড়িয়ে ছিলাম। একজন তরুণ এসে আমাকে জিজ্ঞেস করলঃ হে চাচা! আবু ...
-
ইসলামিক সাধারণ জ্ঞান বিষয়: সাহাবায়ে কেরাম (রা:) ৪৪২. প্রশ্নঃ সাহাবী কাকে বলে? উত্তরঃ যাঁরা ঈমানের সাথে নবী (সাঃ)এর সাথে সাক্ষাত লাভ করেছেন ...