অযুর চারটি ফরজ কাজ। এর যে কোন একটি বাদ গেলে অযু হয় না। সে ক্ষেত্রে ধারাবাহিকতার সাথে ফরজ কাজ পুনরায় করে অযু শুদ্ধ করে নিতে হয়। ফরজ গুলো হলঃ
• মুখমন্ডল ধোয়া।
• দুই হাত কনূই পর্যন্ত ধোয়া।
• মাথার এক চতুর্থাংশ মাসেহ করা মসেহ্ (ভেজা হাত বুলানো) করা ।
• দুই পায়ের টাকনু পর্যন্ত ধোয়া। (ক্ষেত্রবিশেষে চামড়ার মোজার উপর মসেহ্ করা যাবে যাকে খুফস বলা হয়)
বি:দ্র: - কোন ফরজ বাদ পড়লে অজু হবেনা। কিন্তু সুন্নত বাদ পড়লে অজু হয়ে যাবে তবে সুন্নতের সওয়াব থেকে মাহরুম হবে।
কোরআনে বর্নিত আছেঃ “হে মু’মিনগণ! যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হইবে তখন তোমরা তোমাদের মুখমন্ডল ও হাতের কনূই পর্যন্ত ধৌত করিবে এবং তোমাদের মাথায় মসেহ্ করিবে এবং পা গ্রন্থি পর্যন্ত ধৌত করিবে; যদি তোমরা আপবিত্র থাক, তবে বিশেষভাবে পবিত্র হইবে। তোমরা যদি পীড়িত হও অথবা সফরে থাক অথবা তোমাদের কেহ শৌচস্থান হইতে আগমন করে, অথবা তোমরা স্ত্রীদের সহিত সংগত হও এবং পানি না পাও তবে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করিবে এবং উহা তোমাদের মুখমন্ডল ও হাতে মসেহ্ করিবে। আল্লাহ্ তোমাদিগকে কষ্ট দিতে চাহেন না; বরং তিনি তোমাদিগকে পবিত্র করিতে চাহেন ও তোমাদের প্রতি তাঁহার অনুগ্রহ সম্পূর্ণ করিতে চাহেন, যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর।“ - (সূরা মায়িদা, আয়াত:৬)
* সুন্নত
অযুর করার সময় কিছু কাজ হযরত মোহাম্মদ (সাঃ) অভ্যাস বশতঃ করতেন যা সুন্নি হাদিস মতে, অযুর সুন্নতের (ঐচ্ছিক কাজ) অন্তর্ভুক্ত। যেমন:
• বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে অজু শুরু করা।
• কবজি সহ উভয় হাত তিন বার ধোয়া।
• কুলি করা।
• নাকে পানি দেওয়া।
• মেসওয়াক করা।
• সমস্ত মাথা একবার মসেহ করা।
• প্রত্যেক অঙ্গ তিন বার করে ধোয়া।
• কান মসেহ করা।
• হাতের আঙ্গুল সমুহ খেলাল করা।
• পায়ের আঙ্গূল সমুহ খেলাল করা।
• ডান দিক থেকে অজু শুরু করা।
• কোরানে বর্ণিত ধারাবাহিকতা রক্ষা করা।
• গর্দান মসেহ করা।
• অজু শুরুতে মেসওয়াক করা।
• দুই কান মসেহ করা।
• এক অঙ্গের পানি শুকানোর পুর্বেই অন্য অঙ্গ ধৌত করা।
বি:দ্র: পুরুষের ঘন দাড়ি থাকলে মুখমন্ডল ধোয়ার পর ভিজা হাতে তিন বার দাড়ি খিলাল করতে হবে।
* মুস্তাহাব
অযুর কিছু মুস্তাহাব কাজ (করা উত্তম, না করলেও অযু কার্যকর থাকে) আছে।
• অযুর পর কালেমা শাহ্দাত পড়া।
• অযুর দুই কাজের মধ্যে দেরি না করা।
• অযুর সময় আহেতক কথা না বলা।
• পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে অযু করা।
• পানির অপচয় না করা।
• ডান থেকে বামে ধারাবাহিকতার রক্ষা করে অযু করা।