শিক্ষনীয় ঘটনা: হযরত ইব্রাহিম (আঃ)
একবার হযরত ইব্রাহিম (আঃ) এর নিকট এক ভিক্ষুক আসল, তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে, বিসমিল্লাহ বলে শুরু কর। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলব কেন, আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। ইব্রাহিম (আঃ) এ কথা শুনে ভিক্ষুকের কাছে থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও, তুমি আল্লাহকে বিশ্বাস কর না তোমাকে খেতে দিব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ তায়ালা তৎক্ষণাৎ ইব্রাহিম (আঃ) এর উপর ওহী নাযিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার, কেন তুমি রুটি ফিরিয়ে নিলে, যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবাহানাল্লাহ! আল্লাহ কত দয়াশীল। যারা ঈমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন।
এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল। মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি রাজী হয়ে গেল। তাঁরা দুজনে মিলে গেল কাজির কাছে বিয়ে পড়ানোর জন্য।কাজি মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল ও তো রাখাল আমিইতোমাকে বিয়ে করব।এতে রাখাল ও কাজির মধ্যে ঝগড়া লেগে গেল।এবার তাঁরা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজনেই বাদ আমিই তোমাকে বিয়ে করব। এবার রাখাল,কাজি ও পুলিশ এই তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল। মেয়েটি এবার বলল,ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ কর, আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তাঁর পিছনে পিছনে তিনজনেই ছুট দিল। ছুটতে ছুটতে এক সময় তাঁদের সামনে একটি গর্ত পড়ল। তাঁরা ঐ গর্তের মধ্যে পড়ে গেল। বন্ধুরা ঐ সুন্দরী যুবতি মেয়েটি হল দুনিয়া যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগধ হয়ে যাই।আর তার পেছনে পেছনে ছুটতে থাকি। কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ঐ গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাতছাড়াই রয়ে যায়। আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে, আখেরাত লোভী হওয়ার তৌফিক দান করুক!!
আমীন
"আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু" * বিসমিল্লাহির রাহমানির রাহিম * "ইসলামের আলোকে আমাদের জগৎ" Site এ সবাইকে স্বাগতম। * "প্রচার কর,যদি একটি মাত্র আয়াতও হয়"। [বুখারী-৩৪৬১] * "কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে,তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবেনা।"(মুসলিম-২৬৭৮) * আমাদের এই Site এ আল কুরআন/সুন্নাহ ভিত্তিক লিখনী দেয়া হবে- ইনশা আল্লাহ।আপনারা আমাদের সাথেই থাকবেন। * "জাযাকাল্লাহু/জাযাকি-আল্লাহু খায়রান”
Sunday, May 26, 2019
শিক্ষনীয় ঘটনা: হযরত ইব্রাহিম (আঃ)
Subscribe to:
Post Comments (Atom)
Most Recent Post :-
-
ইসলামিক সাধারণ জ্ঞান বিষয়: আল কুরআন ১০০) প্রশ্নঃ পবিত্র কুরআনুল কারীমে কতটি সূরা আছে? উত্তরঃ ১১৪টি। ১০১) প্রশ্নঃ পবিত্র কুরআনের প্রথম সূর...
-
আবু জাহেলের হত্যার ঘটনা আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেছেন “বদরের ময়দানে আমি দাঁড়িয়ে ছিলাম। একজন তরুণ এসে আমাকে জিজ্ঞেস করলঃ হে চাচা! আবু ...
-
ইসলামিক সাধারণ জ্ঞান বিষয়: সাহাবায়ে কেরাম (রা:) ৪৪২. প্রশ্নঃ সাহাবী কাকে বলে? উত্তরঃ যাঁরা ঈমানের সাথে নবী (সাঃ)এর সাথে সাক্ষাত লাভ করেছেন ...
No comments:
Post a Comment