কাঁচা মরিচের গুনাগুণ
পর্ব - ১
প্রতিদিন যাদের ভাতের সাথে একটি কাঁচা মরিচ না খেলে চলেই না তাদের জন্য সুখবর হচ্ছে কাঁচা মরিচ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মরিচকে ঝাল বানায় এর বিশেষ উপাদান ক্যাপসাইকিন। কাঁচা মরিচ সাধারণত কাঁচা, রান্না কিংবা বিভিন্ন ভাজিতে দিয়ে খাওয়া হয়। এতে আছে ভিটামিন এ, সি, বি-৬, আয়রন, পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট।
ঝাল স্বাদের সব্জিগুলোতে থাকে বিটা ক্যারোটিন ও আলফা ক্যারোটিন, বিটা ক্রিপ্টোক্সানথিন ও লুটেইন জিয়াক্সানথিন ইত্যাদি উপাদান। এই উপাদান গুলো মুখে লালা আনে ফলে খেতে মজা লাগে। এছাড়াও এগুলো ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেখে নিন কাঁচা মরিচের স্বাস্থ্য উপকারিতাগুলো।
দুনিয়াতে সম্ভবত মরিচই এক মাত্র ফল যা কামড়ালে পাল্টা কামড় দেয়। এই পাল্টা কামড়ের প্রতিক্রিয়া মরিচের জাতভেদে নানা ধরনের হতে পারে। কোনটা কামড় দেয়ার সাথে সাথে মুখের ভিতর জ্বালা শুরু হয়, কোনটা গলাধঃকরণ না করা পর্যন্ত টের পাওয়া যায়না, কোনটা জিহ্বার আগায় জ্বালা ধরিয়ে দেয়, কোনটা আবার সমস্ত মুখগহবরে আগুন ধরিয়ে দেয়। বিশ্বে প্রায় ২০ থেকে ২৭টি জাতের মরিচ আছে। রং, আকার, আকৃতিতে ও ঝালের মাত্রায় সবগুলোই ভিন্ন ধরনের।
বিভিন্ন তরকারিতে মরিচ মসলা হিসেবে ব্যবহার করা হয়। তরকারির স্বাদ বাড়ানোর জন্য মরিচ ব্যবহার করা হয়। আমাদের দেশে সাধারণত মরিচ ছাড়া কোন তরকারি রান্না করা চিন্তা করা হয় না। মরিচ সালাদে ব্যবহার করা হয়। এছাড়া খাবারের স্বাদ বাড়ানোর জন্য মরিচের সসের অনেক চাহিদা রয়েছে।
বিভিন্ন প্রকার রান্নার জন্য মরিচ একটি অপরিহার্য উপাদান। মরিচকে অর্থকরী ফসল বলা হয়। এর ইংরেজি নাম Chilli ও বৈজ্ঞানিক নাম Capsicun annuum. বাংলাদেশের প্রায় সব অঞ্চলে মরিচের চাষ করা হয়। তবে চরাঞ্চালে মরিচের উৎপাদন বেশি হয়। আমাদের দেশের অনেক জায়গায় এখন ব্যবসায়িক ভিত্তিতে মরিচ চাষ ও বাজারজাত করা হচ্ছে। একজন বেকার নারী বা পুরুষ নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নিজের জমিতে অথবা বর্গা নেওয়া জমিতে মরিচ চাষ করে ব্যবসা শুরু করতে পারেন।
বাংলাদেশে অসংখ্য জাতের মরিচ চাষ হয়। যেমনঃ ধানি মরিচ, লাল মরিচ, কামরাঙ্গা মরিচ, সিমলা মরিচ, উল্টা মরিচ, বেলুন মরিচ, লঙ্কা মরিচ ও বোম্বাই মরিচ ইত্যাদি ।
ব্যবহারিক দিক থেকে মরিচকে দুই ভাগে ভাগ করা যায়। ঝাল মরিচ ও ঝালবিহীন মরিচ (ক্যাপসিকাম)।
ঝাল মরিচ :
মূলত কাঁচা মরিচ বা নাগা মরিচ যা কম-বেশি ঝালযুক্ত তা রান্নায় ব্যবহার করা হয়। একইসাথে শুকনা মরিচ যা দেখতে লম্বাটে ধরণের তাও ব্যবহার করা হয়। শুকনা মরিচ গুঁড়ো অথবা শিল-পাটায় বেটে রান্না করা হয়। মরিচের সস ব্যাপকহারে বিপণন করা হয়।
ঝালবিহীন মরিচ (ক্যাপসিকাম) :
উপমহাদেশে এ ধরণের মরিচকে সিমলা মরিচ বলা হয়। এ মরিচ সাধারণত আকরে বড় এবং পুরু। এ মরিচকে সবজি হিসেবে ব্যবহার করা হয় এবং সালাদেও ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশে এ মরিচ বিদেশ থেকে আমদানি করা হয় এবং এটি একটি উচ্চমূল্য সম্পন্ন শস্য।
শুধুমাত্র কাঁচা মরিচ ও লাল মরিচেই রয়েছে অন্যান্য যে কোন খাবারের চেয়ে বেশি ভিটামিন সি। পানিতে দ্রবণীয় এই ভিটামিনটি স্যুপ, কারি ও সস-এর মধ্যে ব্যবহূত হয়। অনেকে আবার সালাদ তৈরিতেও কাঁচা মরিচ ব্যবহার করেন।
শুধু একটি মাত্র কাঁচা মরিচে থাকে ১০৯ দশমিক ১৩ মিলিগ্রাম (১৮২ভাগ) ভিটামিন সি। একই ভাবে লাল মরিচে প্রতিটিতে থাকে ৬৫ মিলিগ্রাম ভিটামিন সি (১০৮ভাগ)। প্রতি ১০০ গ্রাম সার্ভিং পরিমাণের মধ্যে থাকে ৪০ খাদ্যশক্তি। চর্বি, কোলেস্টেরল সোডিয়ামের পরিমাণ থাকে শূন্য শতাংশ। শর্করা ৩ভাগ, খাদ্য আঁশ ৬ভাগ, ভিটামিন এ ২৪ভাগ, ভিটামিন সি ৪০৪ভাগ, ক্যালসিয়াম ২ভাগ, আয়রণ ৭ভাগ, ভিটামিন ই ৩ভাগ, ভিটামিন কে ১৮ভাগ, থায়ামিন ৬ভাগ, রায়বোফ্লভিন ৫ভাগ, নিয়াসিন ৫ভাগ, প্যান্টোথেনিক এসিড ৫ভাগ, ভিটামিন বি-৬ ১৪ভাগ, ফলিক এসিড ৬ভাগ, পটাশিয়াম ১০ভাগ এবং মাঙ্গানিজ ১২ভাগ ইত্যাদি।
তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় অন্তত ১টি কাঁচা বা লাল মরিচ রাখুন এবং শরীরের জন্য অতি প্রয়োজনীয় এন্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ এই ভিটামিনটির অভাব পূরণ করুন। আঙ্গুর, নাশপাতি, আপেলের মত বিদেশী ফল অপেক্ষা একটা ছোট্ট কাঁচা মরিচ হতে পারে আপনার সুস্বাস্থ্যের সঙ্গী। আর একটি মিডিয়াম আপেলের ২ থেকে আড়াই ইঞ্চি পরিমাণ টুকরায় থাকে মাত্র ৮ মিলিগ্রাম পরিমাণ ভিটামিন সি। অবশ্য আপেলের অন্যান্য গুণাগুণ বেশি।
কাঁচা মরিচের স্বাস্থ্য উপকারিতা:
গরম কালে কাঁচা মরিচ খেলে ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা থাকে।
প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খেলে রক্ত জমাট বাধার ঝুঁকি কমে যায়।
নিয়মিত কাঁচা মরিচ খেলে হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায়।
কাঁচা মরিচ মেটাবলিসম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সহায়তা করে।
কাঁচা মরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে যা কার্ডোভাস্ক্যুলার সিস্টেম কে কর্মক্ষম রাখে।
নিয়মিত কাঁচা মরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
কাঁচা মরিচ রক্তের কোলেস্টেরল কমায়।
কাঁচা মরিচে আছে ভিটামিন এ যা হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে।
কাঁচা মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা মাড়ি ও চুলের সুরক্ষা করে।
নিয়মিত কাঁচা মরিচ খেলে নার্ভের বিভিন্ন সমস্যা কমে।
প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচা মরিচ রাখলে ত্বকে সহজে বলিরেখা পড়ে না।
কাঁচা মরিচে আছে ভিটামিন সি। তাই যে কোনো ধরণের কাটা-ছেড়া কিংবা ঘা শুকানোর জন্য কাঁচা মরিচ খুবই উপকারী।
কাঁচা মরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি থেকে রক্ষা করে।
পর্ব - ২
মরিচ চাষ
মরিচ চাষ কনটেন্টটিতে মরিচ চাষ কীভাবে করা যায়, চাষ করার জন্য প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা, এক বিঘা জমির উৎপাদন খরচ, এর পুষ্টিমান এবং সর্বোপরি এর মাধ্যমে কীভাবে বাড়তি আয় করা সম্ভব, সে বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে।

পুষ্টিগুন
মরিচে ভিটামিন সি আছে।
বাজার সম্ভাবনা
বিভিন্ন তরকারিতে মরিচ মসলা হিসেবে ব্যবহার করা হয়। তরকারির স্বাদ বাড়ানোর জন্য মরিচ ব্যবহার করা হয়। আমাদের দেশে সাধারণত মরিচ ছাড়া কোন তরকারি রান্না করা চিন্তা করা হয় না। মরিচ সালাদে ব্যবহার করা হয়। এছাড়া খাবারের স্বাদ বাড়ানোর জন্য মরিচের সসের অনেক চাহিদা রয়েছে। মরিচ চাষ করে বাড়তি আয় করা সম্ভব। ব্যাপকভাবে মরিচ চাষ করলে তা বিদেশেও রপ্তানি করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান সহায়তা দিয়ে থাকে। মরিচ বিদেশে রপ্তানি করার জন্য এসব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা যেতে পারে।
মরিচ উৎপাদন কৌশল
* চাষের উপযোগী পরিবেশ ও মাটি --
জলবায়ু
সাধারণত মরিচ রবি মৌসুমে বেশি চাষ করা হয়। তবে ভাদ্র মাসেও কিছু কিছু মরিচ চাষ করা হয়।
মাটির প্রকৃতি
যথেষ্ট সূর্যালোক পড়ে এবং বাতাস আছে এ ধরণের উঁচু এবং মুক্ত জমি চাষের জন্য উপযোগী। পানি নিষ্কাশনের সুবিধা আছে এমন বেলে দোঁআশ থেকে এঁটেল দো-আঁশ মাটি মরিচ চাষের জন্য ভালো। তবে জৈব পদার্থ সমৃদ্ধ দো-আঁশ বা পলি দো-আঁশ মাটি মরিচ চাষের জন্য বেশি উপযোগী।
জাত
১. বাংলাদেশে অসংখ্য জাতের মরিচ চাষ হয়।
২. সাধারণভাবে এগুলোর বিশেষ কোন নাম নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে এদের নামও আছে।
৩. খুবই ছোট আকারের একটি মরিচ রয়েছে যাকে ধানি মরিচ বলা হয়।
৪. কামরাঙ্গা মরিচ নামে এদেশে একটি জাত আছে, এটি অত্যন্ত ঝাল এবং উপবৃত্তাকার। কোন কোন জেলায় একে বোম্বাই মরিচ বলা হয়।

এশিয়া, চীন এবং মধ্য আফ্রিকার দেশসমূহে ঝাল মরিচ ও ঝালবিহীন মরিচ (ক্যাপসিকাম)-এই দুই ধরণের মরিচ চাষ করা হয়। বাংলাদেশে বিভিন্ন আকার এবং আকৃতির মরিচ চাষ করা হয়। মূলত কাঁচা মরিচ যা কম-বেশি ঝালযুক্ত তা রান্নায় ব্যবহার করা হয়। একইসাথে শুকনা মরিচ যা দেখতে লম্বাটে ধরণের তাও ব্যবহার করা হয়। শুকনা মরিচ গুঁড়ো অথবা শিল-পাটায় বেটে রান্না করা হয়। মরিচের সস ব্যাপকহারে বিপণন করা হয়।

তথ্যসূত্র :
কৃষি প্রশিক্ষণ ম্যানুয়াল, জুন ২০০৭, Microfinance for Marginal and Small Farmers (MFMSF) Project, প্রজেক্ট ম্যানেজমেন্ট সেল-১, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ঢাকা।
চারা রোপণ/বীজ বপন পদ্ধতি
১. শীত মৌসুমের জন্য ভাদ্র-আশ্বিন মাসে এবং গ্রীষ্ম মৌসুমের জন্য ফাল্গুন-চৈত্রের মাঝামাঝি সময়ের মধ্যে চারা তৈরির জন্য বীজ বপন করা হয়।
২. মরিচের চারা ৪-৫টি পাতা গজালে রোপণ করা যায়।
৩. মরিচের চারা সারিবদ্ধভাবে ৬০-৭৫ সে.মি. দূরত্বে রোপণ করা হয়।
৪. একটি চারা থেকে আর একটি চারা ৬০-৭৫ সে.মি. দূরত্বে রোপণ করা হয়।
সার প্রয়োগ
কৃষকদের মতে গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে মরিচ চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করতে হবে। মাটি পরীক্ষা করে মাটির ধরণ অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। তবে জৈব সার ব্যবহার করলে মাটির গুণাগুণ ও পরিবেশ উভয়ই ভালো থাকবে। বাড়িতে গবাদি পশু থাকলে সেখান থেকে গোবর সংগ্রহ করা যাবে। নিজের গবাদি পশু না থাকলে পাড়া-প্রতিবেশি যারা গবাদি পশু পালন করে তাদের কাছ থেকে গোবর সংগ্রহ করা যেতে পারে। এছাড়া ভালো ফলন পেতে হলে জমিতে আবর্জনা পচা সার ব্যবহার করা যেতে পারে। বাড়ির আশে-পাশে গর্ত করে সেখানে আবর্জনা, ঝরা পাতা ইত্যাদি স্তুপ করে রেখে আবর্জনা পচা সার তৈরি করা সম্ভব।
সেচ
১. শুকনা মৌসুমে মরিচে পানি সেচ খুবই উপকারী। শীত ও খরার সময় জমিতে ১৫ দিন পরপর সেচ দিতে জমে।
২. পানির অভাব হলে ফলন উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
৩. আবহাওয়া ও মাটির অবস্থাভেদে সেচই মরিচের জন্য যথেষ্ট।
চাষের সময় পরিচর্যা
১. জমিতে আগাছা থাকলে পোকামাকড়, রোগজীবাণু ও ইঁদুরের আক্রমণ বেশি হয়। তাই বীজ বপনের ১৫-২০ দিন পর একবার নিড়ানী দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে।
২. মাটিবাহিত রোগে মরিচ বেশি আক্রান্ত হয়। এজন্য একই জমিতে বছরে একবারের বেশি মরিচ চাষ করা ঠিক নয়।
রোগবালাই
১. প্রজেনিয়া, লিটুরিয়া, কাপামোটাস কমপ্রেসাস এবং প্রস্টক্সেল মরিচের প্রধান ক্ষতিকারক কীট।
২. রোগের মধ্যে ডাই-হ্যাক অন্যতম।
৩. সষ্টরটও মরিচ গাছের ক্ষতি করে।
প্রতিকার
স্থানীয়ভাবে উৎপাদিত জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। এতে পোকা দমন না হলে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসে পরামর্শের জন্য যোগাযোগ করা যেতে পারে।
ফসল সংগ্রহ
সাধারণত মরিচের চারা রোপনের ৬০ দিন পর মরিচ সংগ্রহের উপযুক্ত হয়।
উৎপাদিত ফসলের পরিমাণ
প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমি থেকে প্রায় ১২ মণ মরিচ পাওয়া সম্ভব।
বীজ সংগ্রহ ও সংরক্ষণ
১. পাকা মরিচ ১৫ দিন পর পর সংগ্রহ করা যায়।
২. মরিচের গাছ নির্বাচন করে পরিপূর্ণ পাকা মরিচ সংগ্রহ করতে হবে।
৩. তারপর তা ভালোভাবে রোদে শুকিয়ে বীজ বের করে নিতে হবে।
৪. বীজ শুকিয়ে আর্দ্রতা ৬-৮ভাগ করে নিয়ে বায়ুরোধী পাত্র বা পলেথিন প্যাকেটে সংরক্ষণ করতে হবে।
মরিচ উৎপাদন খরচ
* ১বিঘা (৩৩ শতাংশ) জমিতে ফসল উৎপাদন খরচ
খরচের খাত - পরিমাণ - আনুমানিক মূল্য (টাকা)
বীজ/চারা - ৫০০০ চারা - ১৫০০
পানি সেচ - ৩ বার -১৫০০
শ্রমিক - ৩০জন (প্রতিজন=১৫০ টাকা) - ৪৫০০
সার - প্রয়োজন অনুসারে জৈব সার - এই সার বাড়িতেই তৈরি করা সম্ভব। তাই এর জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন নেই।
টিএসপি=৪৩ কেজি (১ কেজি=২৫ টাকা) - ২১৬৭
ইউরিয়া=২৮ কেজি (১ কেজি=১৩ টাকা)
এমপি=২৬ কেজি (১ কেজি=২৮ টাকা)
কীটনাশক
প্রয়োজন অনুসারে জৈব বা রাসায়নিক কীটনাশক ব্যবহার -
নিজস্ব/দোকান বা জমি ভাড়া - একবছর - ৪০০০
মাটির জৈব গুণাগুণ রক্ষা ও উৎপাদন খরচ কমানোর জন্য জৈব সার ও জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে লাভের পরিমাণ বাড়তে পারে।
মূলধন
এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে মরিচ চাষের জন্য প্রায় ১০০০০ টাকার টাকার প্রয়োজন হবে। মূলধন সংগ্রহের জন্য ঋণের প্রয়োজন হলে নিকট আত্মীয়-স্বজন, সরকারী ও বেসরকারী ঋণদানকারী ব্যাংক বা বেসরকারী প্রতিষ্ঠান (এনজিও)-এর সাথে যোগাযোগ করা যেতে পারে। এসব সরকারি ও বেসরকারি ঋণদানকারী ব্যাংক বা বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) শর্ত সাপেক্ষে ঋণ দিয়ে থাকে।
প্রশিক্ষণ
মরিচ চাষ করার আগে এ চাষে অভিজ্ঞ কারোও কাছ থেকে মরিচ চাষের বিস্তারিত জেনে নিতে হবে। এছাড়া চাষ সংক্রান্ত কোন তথ্য জানতে হলে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র আছে। এসব প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারিত ফি এর বিনিময়ে কৃষি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকে।
বিভিন্ন প্রকার রান্নার জন্য মরিচ একটি অপরিহার্য উপাদান। তাই এর চাহিদা শহর গ্রাম সবখানেই আছে। বাণিজ্যিক ভিত্তিতে মরিচ চাষ করে পারিবারিক চাহিদা পূরণ করার পাশাপাশি অতিরিক্ত উৎপাদন বাজারে বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব।

আমাদের আরো অ্যাপস
"আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু" * বিসমিল্লাহির রাহমানির রাহিম * "ইসলামের আলোকে আমাদের জগৎ" Site এ সবাইকে স্বাগতম। * "প্রচার কর,যদি একটি মাত্র আয়াতও হয়"। [বুখারী-৩৪৬১] * "কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে,তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবেনা।"(মুসলিম-২৬৭৮) * আমাদের এই Site এ আল কুরআন/সুন্নাহ ভিত্তিক লিখনী দেয়া হবে- ইনশা আল্লাহ।আপনারা আমাদের সাথেই থাকবেন। * "জাযাকাল্লাহু/জাযাকি-আল্লাহু খায়রান”
Saturday, May 25, 2019
কাঁচা মরিচের গুনাগুণ:-
Subscribe to:
Post Comments (Atom)
Most Recent Post :-
-
ইসলামিক সাধারণ জ্ঞান বিষয়: আল কুরআন ১০০) প্রশ্নঃ পবিত্র কুরআনুল কারীমে কতটি সূরা আছে? উত্তরঃ ১১৪টি। ১০১) প্রশ্নঃ পবিত্র কুরআনের প্রথম সূর...
-
আবু জাহেলের হত্যার ঘটনা আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেছেন “বদরের ময়দানে আমি দাঁড়িয়ে ছিলাম। একজন তরুণ এসে আমাকে জিজ্ঞেস করলঃ হে চাচা! আবু ...
-
ইসলামিক সাধারণ জ্ঞান বিষয়: সাহাবায়ে কেরাম (রা:) ৪৪২. প্রশ্নঃ সাহাবী কাকে বলে? উত্তরঃ যাঁরা ঈমানের সাথে নবী (সাঃ)এর সাথে সাক্ষাত লাভ করেছেন ...
No comments:
Post a Comment