Saturday, May 25, 2019

* অযুর নিয়্যত

نَوَيْتُ اَنْ اَتَوَضَّاءَ لِرَفْعِ الْحَدَثِ وَاِسْتِبَاحَةَ لِّلصَّلَوةِ وَتَقَرُّباً اِلَى اللَّهِ تَعَا لَى

উচ্চারণঃ নাওয়াইতু আন্ আতাওয়াজ্জায়া লিরাফয়িল হাদাছি, ওয়াসতি বাহাতাললিচ্ছলাতি ওয়া তাকাররুবান ইল্লাল্লাহি তায়ালা।

বাংলা অর্থঃ আমি পবিত্রতা অর্জন করা বা ইবাদাত করা অথবা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য অজু করছি ।

* অযুর দো'আঃ

بِسْمِ اللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ، وَالْحَمدُ لِلَّهِ عَلَى دِيْنِ الاِْسْلاَمِ، اَلاِْسْلاَمُ حَقٌّ وَالْكُفْرُ بَـاطِلٌ، اَلاِْسْلاَمُ نُوْرٌ وَالْكُفْرُظُلْمَةٌ

উচ্চারণঃ বিছমিল্লাহিল আলিয়্যিল আজীম, আলহামদু লিল্লাহি আলা দ্বিনীল ইসলাম। আল ইসলামু হাককুও ওয়াল কুফরু বাতিলুন। আল ইসলামু নূরুও ওয়াল কুফরু জুলম্যতুন।

বাংলা অর্থঃ মহান ও সর্ব সৃষ্টিকর্তার আল্লাহর পাকের নামে আরম্ভ করছি। সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালারই জন্য যিনি আমাকে দ্বীন ইসলামের ওপর রেখেছেন। ইসলাম সত্য ও সঠিক এবং কুফুরি মিথ্যা। ইসলাম আলোকময় এবং কুফুরি অন্ধকারাচ্ছন্ন।

* অযুর শেষের দো'আঃ

اَشْهَدُ اَنْ لآَّ اِلَهَ اِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ وَاَشَْْهَدُ اَنََّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

উচ্চারণঃ আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ।

বাংলা অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে-আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি আর ও সাক্ষ্য দিচ্ছি,মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসুল। 

No comments:

Post a Comment

Most Recent Post :-

🌹🌻কেমন_হবে_জান্নাত🌺🌻