নামাযের ফরয ১৩টি
নামাযের বাইরে ৭টি ফরযঃ
১. শরীর পাক হওয়া। (সূরা মায়িদা আয়াত : ৬)
২. কাপড় পাক হওয়া। (সূরা মুদ্দাছ্ছির, আয়াত : ৪)
৩. নামাযের জায়গা পাক হওয়া। (সূরা বাকারা, আয়াত : ১২৫)
৪. ছতর ঢাকা (অর্থাৎ পুরুষগণের নাভি হতে হাঁটুর নীচ পর্যন্ত এবং মহিলাদের চেহারা, কব্জি পর্যন্ত দুই হাত এবং পায়ের পাতা ব্যতিরেকে সমস্ত শরীর ঢেকে রাখা)। (সূরা আ‘রাফ, আয়াত : ৩১)
৫. কিবলামুখী হওয়া। (সূরা বাকারা, আয়াত : ১৪৪)
৬. ওয়াক্তমত নামায পড়া। (সূরা নিসা আয়াত : ১০৩)
৭. অন্তরে নির্দিষ্ট নামাযের নিয়ত করা। (বুখারী শরীফ, হাদীস নং-১)
নামাযের ভিতরে ৬টি ফরযঃ
১. তাকবীরে তাহরীমা অর্থাৎ শুরুতে আল্লাহু আকবার বলা। (সূরা মুদ্দাছছির, আয়াত : ৩)
২. ফরয ও ওয়াজিব নামায দাঁড়িয়ে পড়া।(সূরা বাকারা, আয়াত : ২৩৮)
৩. ক্বিরা‘আত পড়া (অর্থাৎ কুরআন শরীফ হতে ছোট এক আয়াত পরিমাণ পড়া।) (সূরা মুয্যাম্মিল ,আয়াত : ২০)
৪. রুকু করা। (সূরা হজ্জ, আয়াত : ৭৭)
৫. দুই সিজদা করা। (সূরা হজ্জ, আয়াত : ৭৭)
৬. শেষ বৈঠক (নামাযের শেষে তাশাহহুদ পরিমাণ বসা) (আবু দাউদ, হাদীস নং-৯৭০)
বি.দ্র. নামাযী ব্যক্তির নিজস্ব কোন কাজের মাধ্যমে (যেমন- সালাম ফিরানো) নামায থেকে বের হওয়াও একটা ফরয। (আল বাহরুর রায়িক, ১ : ৫১৩)
নামাযের কোন ফরয বাদ পড়লে নামায বাতিল হয়ে যায়। সাহু সিজদা করলেও নামায সহীহ হয় না। (প্রমাণ : আল বাহরুর রায়িক, ১ : ৫০৫ শামী, ১ : ৪৪৭/ হিদায়া, ১ : ৯৮)
"আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু" * বিসমিল্লাহির রাহমানির রাহিম * "ইসলামের আলোকে আমাদের জগৎ" Site এ সবাইকে স্বাগতম। * "প্রচার কর,যদি একটি মাত্র আয়াতও হয়"। [বুখারী-৩৪৬১] * "কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে,তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবেনা।"(মুসলিম-২৬৭৮) * আমাদের এই Site এ আল কুরআন/সুন্নাহ ভিত্তিক লিখনী দেয়া হবে- ইনশা আল্লাহ।আপনারা আমাদের সাথেই থাকবেন। * "জাযাকাল্লাহু/জাযাকি-আল্লাহু খায়রান”
Saturday, May 25, 2019
নামাযের ফরয ১৩টি
Subscribe to:
Post Comments (Atom)
Most Recent Post :-
-
ইসলামিক সাধারণ জ্ঞান বিষয়: আল কুরআন ১০০) প্রশ্নঃ পবিত্র কুরআনুল কারীমে কতটি সূরা আছে? উত্তরঃ ১১৪টি। ১০১) প্রশ্নঃ পবিত্র কুরআনের প্রথম সূর...
-
আবু জাহেলের হত্যার ঘটনা আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেছেন “বদরের ময়দানে আমি দাঁড়িয়ে ছিলাম। একজন তরুণ এসে আমাকে জিজ্ঞেস করলঃ হে চাচা! আবু ...
-
ইসলামিক সাধারণ জ্ঞান বিষয়: সাহাবায়ে কেরাম (রা:) ৪৪২. প্রশ্নঃ সাহাবী কাকে বলে? উত্তরঃ যাঁরা ঈমানের সাথে নবী (সাঃ)এর সাথে সাক্ষাত লাভ করেছেন ...
No comments:
Post a Comment