Monday, May 27, 2019

অধ্যায় - ১৭ - কুরআন তিলওয়াতে সিজদা (كتاب سجود القرآن) ( হাদিস নং - ১০০৬-১০১৮ = মোট ১৩ টি হাদিস)

বুখারী শরীফ সব খণ্ড


بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

অধ্যায় - ১৭ - কুরআন তিলওয়াতে সিজদা (كتاب سجود القرآن)
( হাদিস নং - ১০০৬-১০১৮ = মোট ১৩ টি হাদিস)

পরিচ্ছদঃ ৬৮৩. কুরআন তিলাওয়াতের সিজ্দা ও এর পদ্ধতি।
১০০৬। মুহাম্মদ ইবনু বাশ্ শার (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মাসউদ) (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সূরা আন্-নাজম তিলওয়াত করেন। এরপর তিনি সিজদা করেন এবং একজন বৃদ্ধ লোক ছাড়া তাঁর সঙ্গে সবাই সিজদা করেন। বৃদ্ধ লোকটি এক মুঠো কংকর বা মাটি হাতে নিয়ে কপাল পর্যন্ত উঠিয়ে বলল, আমার জন্য এ যথেষ্ট। আমি পরবর্তী যামানায় দেখেছি যে, সে কাফির অবস্থায় নিহত হয়েছে।

পরিচ্ছদঃ ৬৮৪. সূরা তানযীলুস্-সাজদা-এর সিজদা।
১০০৭। মুহাম্মদ ইবনু ইউসুফ (রহঃ) ... আবূ হুরায়রা (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার ফজরের সালাতে  ‏الم * تَنْزِيلُ‏ السَّجْدَةَ এবং ‏هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ   সূরা দু টি তিলাওয়াত করতেন।

পরিচ্ছদঃ ৬৮৫. সূরা সোয়াদ- এর সিজ্দা।
১০০৮। সুলায়মান ইবনু হারব ও আবূন্-নু মান (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন সূরা সোয়াদ এর সিজদা অত্যাবশক সিজ্ দা সমূহের মধ্যে গণ্য নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি তা তিলাওয়াতের পর সিজ্ দা করতে দেখেছি।

পরিচ্ছদঃ ৬৮৬. সূরা আন্ নাজ্মের- এর সিজ্দা। ইবন আব্বাস (রা.) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ বিষয়ে বর্ণনা করেছেন।
১০০৯। হাফস ইবনু উমর (রহঃ) ... আবদুল্লাহ ইবনু মাসউদ) (রাঃ) থেকে বর্ণিত যে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন্ নাজ্ ম তিলাওয়াত করেন, এরপর সিজ্ দা করেন। তখন উপস্থিত লোকদের এমন কেউ বাকী ছিল না, যে তাঁর সঙ্গে সিজদা করেনি। কিন্তু এক ব্যাক্তি এক মুঠো কংকর বা মাটি হাতে নিয়ে কপাল পর্যন্ত তুলে বলল, এটাই আমার জন্য যথেষ্ট। (আবদুল্লাহ (রাঃ) বলেন) পরে আমি এ ব্যাক্তিকে দেখেছি যে, সে কাফির অবস্থায় নিহত হয়েছে।

পরিচ্ছদঃ ৬৮৭. মুশরিকদের সাথে মুসলিমগণের সিজ্দা করা আর মুশরিকরা অপবিত্র। তাদের উযু হয় না। আবদুল্লাহ ইব্ন উমর (রা.) বিনা উযুতে তিলাওয়াতের সিজ্দা করেছেন।
১০১০। মুসাদ্দাদ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ওয়ান্-নাজ্ ম তিলাওয়াতের পর সিজ্ দা করেন এবং তাঁর সঙ্গে সমস্ত মুসলিম, মুশরিক, জ্বিন ও ইনসান সবাই সিজ্ দা করেছিল।

পরিচ্ছদঃ ৬৮৮. যিনি সিজ্দার আয়াত তিলাওয়াত করলেন। অথচ সিজ্দা করলেন না।
১০১১। সুলায়মান ইবনু দাউদ আবূ বারী (রহঃ) … যায়দ ইবনু সাবিত (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ওয়ান্ নাজ্ ম তিলাওয়াত করেন অথচ এত সিজ্ দা করেননি।
১০১২। আদম ইবনু আবূ ইয়াস (রহঃ) ... যায়দ ইবনু সাবিত (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সূরা ওয়ান্ নাজম তিলাওয়াত করলাম। তিনি কিন্তু সিজদা করেননি।

পরিচ্ছদঃ ৬৮৯ সূরা ‘ইযাস্ সামাউন্ শাক্কাত এর সিজ্দা।
১০১৩। মুসলিম ও মু'আয ইবনু ফাযালা (রহঃ) ... আবূ সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আবূ হুরায়রা (রাঃ) কে দেখলাম তিনি إِذَا السَّمَاءُ انْشَقَّتْ‏ সুরা তেলাওয়াত করলেন এবং সিজদা করলেন। আমি জিজ্ঞাসা করলাম হে আবূ হুরায়রা! আমি কি আপনাকে সিজদা করতে দেখিনি? তিনি বললেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সিজদা করতে না দেখলে সিজদা করতাম না।

পরিচ্ছদঃ ৬৯০. তিলাওয়াতকারীর সিজ্দার কারণে সিজ্দা করা। তামীম ইব্ন হাযলাম নামক এক বালক সিজ্দার আয়াত তিলাওয়াত করলে ইবন মাসউদ (রা.) তাঁকে (সিজ্দা করতে আদেশ করে) বলেন, এ ব্যাপারে তুমিই আমাদের ইমাম।
১০১৪। মুসাদ্দাদ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে এমন এক সূরা তিলাওয়াত করলেন, যাতে সিজ্দার আয়াত রয়েছে। তাই তিনি সিজ্দা করলেন এবং আমরাও সিজ্দা করলাম। ফলে অবস্থা এমন দাঁড়াল যে, আমাদের কেউ কেউ কপাল রাখার জায়গা পাচ্ছিলেন না।

পরিচ্ছদঃ ৬৯১. ইমাম যখন সিজদার আয়াত তিলাওয়াত করেন তখন লোকের ভীড়।
১০১৫। বিশর ইবনু আদম (রহঃ) … ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজ্ দার আয়াত তিলাওয়াত করতেন এবং আমরা তাঁর নিকট থাকতাম, তখন তিনি সিজদা করতেন এবং আমরাও তাঁর সঙ্গে সিজ্ দা করতাম। এতে এত ভীড় হতো যে, আমাদের মধ্যে কেউ কেউ সিজ্ দা করার জন্য কপাল রাখার জায়গা পেত না।

পরিচ্ছদঃ ৬৯২. যাঁরা অভিমত প্রকাশ করেন যে, আল্লাহ্ তা আলা তিলাওয়াতের সিজ্দা ওয়াজিব করেন নি। ইমরান ইব্ন হুসাইন (রাঃ)-কে জিঞ্জাসা করা হয়েছিল, যে ব্যক্তি সিজ্দার আয়াত শুনল কিন্তু এর জন্য সে বসেনি (তার কি সিজ্দা দিতে হবে?) তিনি বললেন, তুমি কি মনে কর সে যদি তা শোনার জন্য সবতো (তা হলে কি) তাকে সিজ্দা করতে হত? (বুখারী (র.) বলেন,) যেত তিনি তার জন্য সিজ্দা ওয়াজিব মনে করেন না। সালমান (ফারিসী (রা.) বলেছেন আমরা এর জন্য (সিজ্দার আয়াত শোনার জন্য) আসিনি। উসমান (ইব্ন আফ্ফান) (রা.) বলেছেন, যে মনোযাগসহ জ্দার আয়াত শোনে শুধু তার উপর সিজ্দা ওয়াজিব। যুহরী (র.) বলেছেন, পবিত্র অবস্থা ছাড়া সিজ্দা করবে না। যদি তুমি আবাসে থেকে সিজ্দা কর, তবে কিবলামুখী হবে। যদি তুমি সাওয়ার অবস্থায় হও, তবে যে দিকেই তোমার মুখ হোক না কেন, তাতে তোমার কোন দোষ নাই। আর সায়িব ইবন্ ইয়াযীদ (র.) বক্তার বক্তৃতায় সিজ্দার আয়াত শোনে সিজ্দা করতেন না।
১০১৬। ইব্রাহীম ইবনু মূসা (রহঃ) ... উমর ইবনু খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত, তিনি এক জুমু্ আর দিন মিম্বরে দাঁড়িয়ে সূরা নাহল তিলাওয়াত করেন। এতে যখন সিজ্ দার আয়াত এল, তখন তিনি মিম্বর থেকে নেমে সিজ্ দা করলেন এবং লোকেরাও সিজ্ দা করল। এভাবে যখন পরবর্তী জুমু আ এল, তখন তিনি সে সূরা পাঠ করেন। এতে যখন সিজ্ দার আয়াত এল, তখন তিনি বললেন, হে লোক সকল! আমরা যখন সিজ্ দার আয়াত তিলাওয়াত করি, তখন যে সিজ্ দা করবে সে ঠিকই করবে, যে সিজ্ দা করবে না তার কোন গুনাহ নেই। তার বর্ণনায় (বর্ণনাকারী বলেন) আর উমর (রাঃ) সিজ্ দা করেন নি।
নাফি (রহঃ) ইবনু উমর (রাঃ) থেকে আরো বলেছেন, আল্লাহ তা আলা সিজ্ দা ফরয করেন নি, তবে আমরা ইচ্ছা করলে সিজ্ দা করতে পারি।

পরিচ্ছদঃ ৬৯৩. সালাতে সিজ্দার আয়াত তিলাওয়াত করে সিজ্দা করা।
১০১৭। মুসাদ্দাদ (রহঃ) ... আবূ রাফি (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার আবূ হুরায়রা (রাঃ) এর সাথে ইশার সালাত (নামায/নামাজ) আদায় করেছিলাম। তিনি সালাতে ‏إِذَا السَّمَاءُ انْشَقَّتْ‏ সূরা তিলাওয়াত করে সিজদা করলেন। আমি জিজ্ঞেস করলাম এ কী? তিনি বললেন, এ সূরা তিলাওয়াতের সময় আবূল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে আমি এ সিজদা করেছিলাম। তাই তাঁর সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এ ভাবে আমি সিজ্ দা করতে থাকব।

পরিচ্ছদঃ ৬৯৪. ভীড়ের কারণে সিজ্দা দিতে জায়গা না পেলে।
১০১৮। সাদাকা (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন সূরা তিলাওয়াত করতেন যাতে সিজ্ দা রয়েছে, তখন তিনি সিজ্ দা করতেন এবং আমরাও তাঁর সঙ্গে সিজদা করতাম। এমন কি (ভীড়ের কারণে) আমাদের মধ্যে কেউ কেউ কপাল রাখার জায়গা পেত না।

No comments:

Post a Comment

Most Recent Post :-

🌹🌻কেমন_হবে_জান্নাত🌺🌻