ইসলামিক
সাধারণ
জ্ঞান
বিষয়: হজ্জ
708. প্রশ্নঃ হজ্জ ইসলামের কততম স্তম্ব?
উত্তরঃ হজ্জ ইসলামের চতুর্থতম স্তম্ব।
709. প্রশ্নঃ হজ্জ কাকে বলে?
উত্তরঃ নিদৃষ্ট নিয়মে, নিদির্ষ্ট সময়ে, কতগুলো কার্যাবলীর মাধ্যমে কা’বা শরীফ ও অন্যান্য নিদির্ষ্ট স্থান প্রদক্ষিণ করাকে হজ্জ বলে।
710. প্রশ্নঃ হজ্জের মূলসময় কখন?
উত্তরঃ জিলহজ্জ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত।
711. প্রশ্নঃ হজ্জ কাদের জন্য ফরজ?
উত্তরঃ যার নিকট মক্কা শরীফ থেকে হজ্জ করে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খরচ বাদে মক্কা শরীফ যাতায়াতের মোটামুটি খরচ পরিমাণ অর্থ থাকে তার উপর হজ্জ ফরয।
712. প্রশ্নঃ হজ্জের ফরজ কয়টি ও কি কি?
উত্তরঃ হজ্জের ফরজ ৩টি। যথাঃ
১. ইহরাম বাঁধা।
২. আরাফাতের ময়দানে অবস্থান করা।
৩. ঊায়তুল্লাহ-এর তাওয়াফে জিয়ারত করা।
712. প্রশ্নঃ হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি?
উত্তরঃ হজ্জের ওয়াজিব ৭টি। যথাঃ
১. মীকাত হতে ইহরাম বাঁধা।
২. আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা।
৩. মুজদালিফার প্রান্তরে রাত যাপন করা।
৪. আইয়্যামে তাশরীকের রাতগুলো মিনায় কাটানো।
৫. মাথা মুন্ডানো বা পূর্ণমাথার সমস্ত চুলের আগা কেটে ফেলা।
৬. তিন জামরায় পাথর নিক্ষেপ করা।
৭. বিদায়ী তাওয়াফ করা।
713. প্রশ্নঃ ইহরাম বাঁধার স্থানকে কি বলে?
উত্তরঃ ইহরাম বাঁধার স্থানকে মীকাত বলে।
714. প্রশ্নঃ বাংলাদেশীদের জন্য মীকাত কোনটি?
উত্তরঃ ইয়ালামলাম নামক স্থান।
715. প্রশ্নঃ হাজীরা পাথর নিক্ষেপ করে কোথায়?
উত্তরঃ জামারাতে।
716. প্রশ্নঃ আরাফায় অবস্থান করাকে কি বলে?
উত্তরঃ উকুফে আরাফা বলে।
717. প্রশ্নঃ পাথর নিক্ষেপ করা হাজীদের জন্য কি ধরনের কাজ?
উত্তরঃ ওয়াজিব কাজ।
718. প্রশ্নঃ ইহরাম থেকে হাজীরা মুক্তি লাভ করে কোন তারিখে?
উত্তরঃ ১০ই জিলহজ্জ।
719. প্রশ্নঃ হজ্জের সময় কোন পর্বতের মধ্যে কতবার দৌঁড়াতে হয়?
উত্তরঃ সাফা ও মারওয়া পর্বতের মধ্যে সাত বার দৌঁড়াতে হয়।
720. প্রশ্নঃ হজ্জের সময় কোথায় কুরবানী দিতে হয়?
উত্তরঃ মিনায়।
721. প্রশ্নঃ কোথায় হাজীরা উম্মুক্ত আকাশের নিচে রাত যাপন করে?
উত্তরঃ মুজদালিফায়।
722. প্রশ্নঃ হজ্জের মীকাত কয়টি ও কি কি?
উত্তরঃ হজ্জের মীকাত ৫টি। যথাঃ
১. যুলহুলায়ফা।
২. যাতে ইরাক।
৩. যুহফাহ।
৪. কারনুল মানাযেল।
৫. ইয়ালামলাম।
723. প্রশ্নঃ হজ্জ কত প্রকার ও কি কি?
উত্তরঃ হজ্জ তিন প্রকার। যথাঃ
১. ইফরাদ।
২. তামাত্তু।
৩. কিরাণ।
724. প্রশ্নঃ উমরার জন্য নির্দিষ্ট কোন তারিখ আছে কি না?
উত্তরঃ না উমরার জন্য নির্দিষ্ট কোন তারিখ নেই। তবে জিলহজ্জ মাসের ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই পাঁচ দিন উমরা করা যায় না।
725. প্রশ্নঃ আশহুরে হজ্জ বলতে কোন কোন মাসকে বুঝানো হয়?
উত্তরঃ শাওয়াল, যিলকাদ, যিলহজ্জ মাসকে বুঝানো হয়।
726. প্রশ্নঃ বিদায় হজ্জের ভাষণ মহানবী (সাঃ) কোথায় দিয়েছিলেন?
উত্তরঃ আরাফার ময়দানে।
727. প্রশ্নঃ বিদায়ী তাওয়াফ কোন শ্রেণীর হাজীদের জন্য করতে হয়?
উত্তরঃ বহিরাগত হাজীদের জন্য।
728. প্রশ্নঃ একই ইহরামে উমরা ও হজ্জ করাকে কি বলে?
উত্তরঃ হজ্জে কিরান বলে।
729. প্রশ্নঃ জান্নাতুল বাকি কি?
উত্তরঃ মদীনা শরীফের একটি গোরস্থান।
730. প্রশ্নঃ শয়তানকে কংকর নিক্ষেপের ও কুরবানী করার স্থান কোথায়?
উত্তরঃ মীনা প্রান্তরে।
731. প্রশ্নঃ আরাফার ময়দান কোথায় অবস্থিত?
উত্তরঃ মক্কা শরীফ হতে ৮/৯ মাইল দূরে।
732. প্রশ্নঃ কোন পাহাড়কে জাবালে রহমত বলা হয়?
উত্তরঃ আরাফার ময়দান সন্নিহিত সেই পাহাড়কে, যেখানে দাড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন।
733. প্রশ্নঃ বর্তমানে হাজরে আসওয়াদ কোথায় আছে?
উত্তরঃ পবিত্র কাবা গৃহের দক্ষিণ-পূর্ব কোণের দেয়ালে গাঁথা অবস্থায় রক্ষিত আছে।
734. প্রশ্নঃ তাওয়াফ কত প্রকার ও কি কি?
উত্তরঃ তাওয়াফ ৪ প্রকার। যথাঃ
১. তাওয়াফে কুদুম।
২. তাওয়াফে যিয়ারত।
৩. তাওয়াফে বিদা।
৪. তাওয়াফে উমরা।
735. প্রশ্নঃ কোন স্থান থেকে কিভাবে তাওয়াফ শুরু করতে হয়?
উত্তরঃ হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করতে হয় এবং খানায়ে কা’বা বাম পাশে রেখে সামনে অগ্রসর হতে হয়।
736. প্রশ্নঃ ইজতিবা কাকে বলে?
উত্তরঃ গায়ের চাদরকে ডান বগলেন নীচ দিয়ে ডান কাঁধ খালি রেখে বাম কাঁধের ওপর চাদরের দু’মাথা ফেলাকে ইযতিবা বলে।
737. প্রশ্নঃ কোন কোন তাওয়াফে ইযতিবা করতে হয়?
উত্তরঃ যে সমস্ত তাওয়াফের পর সাঈ আছে।
738. প্রশ্নঃ হাজরে আসওয়াদ কি?
উত্তরঃ হাজরে আসওয়াদ সেই বেহেশতী পাথর যাতে চুম্বন করলে তা সমস্ত গুনাহ চুষে নেয়।
739. প্রশ্নঃ কোন পাথরকে মাকামে ইবরাহীম বলে?
উত্তরঃ হযরত ইবরাহীম (আঃ) এর কদম মুবারকের চিহ্নিত সেই পাথরকে যার উপর দাঁড়িয়ে তিনি কা’বা ঘর নির্মাণ করেছিলেন।
740. প্রশ্নঃ হজ্বের কোন ফরয অনাদায় থাকলে হজ্জ হবে কি?
উত্তরঃ না। হজের একটি ফরজও অনাদায় থাকলে আদৌ হজ্জ হবে না।
741. প্রশ্নঃ ‘হাতীম’ কাকে বলে?
উত্তরঃ কা‘বা ঘরের উত্তর দিকের অর্ধ-চন্দ্রাকৃতি দেয়াল ঘেরা বারান্দাকে হাতীম বলে।
742. প্রশ্নঃ গারে-হেরা কি?
উত্তরঃ মক্কার অনতিদূরে অবস্থিত ‘হেরা’ নামক পর্বতের একটি গুহা। এখানে হুযূর (সাঃ) ধ্যান-মগ্ন অবস্থায় অনেকদিন কাটিয়েছেন এবং এখানেই তাঁর উপর সর্বপ্রথম ‘ওহী’ নাযিল হয়।
743. প্রশ্নঃ হাজ্জ ইসলামের কয় নম্বর রুকন?
উত্তরঃ ৫ নম্বর।
744. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন্ সূরার কত নং আয়াতে হাজ্জ ফরযের কথা উল্লেখ হয়েছে?
উত্তরঃ সূরা আলে ইমরান ৯৭ নং আয়াত।
745. প্রশ্নঃ কত হিজরী সনে হাজ্জ ফরয হয়?
উত্তরঃ ৯ম অথবা ১০ হিজরী।
746. প্রশ্নঃ হাজ্জ কত প্রকার ও কি কি?
উত্তরঃ হাজ্জ তিন প্রকারঃ তামাত্তু, ক্বিরাণ ও ইফরাদ।
747.প্রশ্নঃ কোন হাজ্জে কুরবানী আবশ্যক নয়?
উত্তরঃ ইফরাদ হাজ্জে।
748. প্রশ্নঃ তামাত্তু হজ্জ কাকে বলে?
উত্তরঃ প্রথমে ওমরা তারপর হাজ্জ- আলাদা আলাদা ইহরামে করাকে তামাত্তু হাজ্জ বলে।
749. প্রশ্নঃ ক্বিরাণ হাজ্জ কাকে বলে?
উত্তরঃ একই ইহরামে হাজ্জ ও ওমরা করাকে।
750. প্রশ্নঃ ইফরাদ হাজ্জ কাকে বলে?
উত্তরঃ ওমরা না করে শুধু হাজ্জ করাকে।
751. প্রশ্নঃ ইহরামের উদ্দেশ্যে গোসল করার হুকুম কি?
উত্তরঃ সুন্নাত।
752. প্রশ্নঃ শুধুমাত্র ইহরামের নিয়তে দুরাকাত নামায আদায় করার হুকুম কি?
উত্তরঃ বিদআত।
753. প্রশ্নঃ ইহরাম অবস্থায় ইজতেবা কাকে বলে?
উত্তরঃ ইহরামের কাপড়কে ডান বগলের নীচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর রাখা এবং ডান কাঁধ খোলা রাখা।
754.প্রশ্নঃ হাজ্জ-ওমরার জন্য ইহরাম বাঁধার বিধান কী?
উত্তরঃ রুকন।
755. প্রশ্নঃ মীক্বাত বলতে কি বুঝায়?
উত্তরঃ হাজ্জ-ওমরার উদ্দেশ্যে যে স্থান থেকে ইহরাম বাঁধতে হয় তাকে মীক্বাত বলে।
756.প্রশ্নঃ ইহরামের কাপড় দুটি সাদা হওয়ার বিধান কি?
উত্তরঃ সুন্নাত।
757. প্রশ্নঃ ইজতেবা কখন করা সুন্নাত?
উত্তরঃ তওয়াফ শুরু করার সময়।
758. প্রশ্নঃ ইহরাম অবস্থায় কোন কাজটি হারামঃ আতর ব্যবাহার করা? গোসল করা? মেসওয়াক করা?
উত্তরঃ আতর ব্যবহার।
759. প্রশ্নঃ ইহরাম অবস্থায় কোন কাজটি হারামঃ শরীর চুলকানো/ মাথা আঁচড়ানো/, মাথা ঢাকা?
উত্তরঃ মাথা ঢাকা।
760. প্রশ্নঃ ইহরাম অবস্থায় হারামঃ সেলাই করা কাপড় পরা/ সেলাই বিহীন রঙ্গিন কাপড় পরা/, গামছা ব্যবহার করা?
উত্তরঃ সেলাই করা কাপড় পরা।
761. প্রশ্নঃ হাজ্জের রুকন হচ্ছেঃ যমযম পানি পান/ সাফা-মারওয়া সাঈ/ কঙ্কর নিক্ষেপ?
উত্তরঃ সাফা-মারওয়া সাঈ।
762. প্রশ্নঃ হাজ্জের রুকন হচ্ছেঃ আরাফাতে অবস্থান/, মুযদালিফায় অবস্থান/, মাথা মুন্ডন?
উত্তরঃ আরাফাতে অবস্থান।
763. প্রশ্নঃ হাজ্জের রুকন হচ্ছেঃ হজরে আসওয়াদ চুম্বরন করা/, তওয়াফ/, মাক্বামে ইবরাহীমে নামায আদায়?
উত্তরঃ তওয়াফ।
764. প্রশ্নঃ কাবা ঘরের গিলাফ ধরে দুআ করাঃ ওয়াজিব/ সুন্নাত/ বিদআত?
উত্তরঃ বিদআত।
765. প্রশ্নঃ ৮ জিলহাজ্জ মিনায় অবস্থান করাঃ রুকন/, ওয়াজিব/, সুন্নত?
উত্তরঃ সুন্নাত।
766. প্রশ্নঃ হাজ্জের ওয়াজিব হচ্ছেঃ মুযদালিফায় রাত কাটানো/, মুযদালিফায় পাথর কুড়ানো/, মুযদালিফায় সারা রাত ইবাদত করা?
উত্তরঃ মুযদালিফায় রাত কাটানো।
767. প্রশ্নঃ কোন সময়ের তওয়াফে রমল করতে হয়? তওয়াফে কুদূমে, হাজ্জের তওয়াফে, বিদায়ী তওয়াফে?
উত্তরঃ তওয়াফে কুদূমে।
768. প্রশ্নঃ তওয়াফে রমল করা বলতে কি বুঝায়?
উত্তরঃ ছোট ছোট কদম ফেলে দ্রুত হাঁটার চেষ্টা করা।
769. প্রশ্নঃ কয় চক্করে রমল করতে হয়?
উত্তরঃ প্রথম তিন চক্করে।
770. প্রশ্নঃ রুকনে ইয়ামানীকে (স্পর্শ করা, চুম্বন করা, কোনটাই না করা) সুন্নাত।
উত্তরঃ স্পর্শ করা সুন্নাত।
771. প্রশ্নঃ আরাফাতে যোহর-আসর নামায একত্রে যোহরের সময় আদায় করাঃ (সুন্নাত/, বিদয়াত/, ওয়াজিব)?
উত্তরঃ সুন্নাত।
772. প্রশ্নঃ ১০ তারিখে কঙ্কর মারতে হবেঃ তিনটি জামরাতে/, বড় জামরাতে/, দুটি জামরাতে?
উত্তরঃ বড় জামরাতে।
773. প্রশ্নঃ জিলহজ্জের ১০ তারিখে বড় জামরাতে কঙ্কর মারার সময় কখন থেকে শুরু হয়?
উত্তরঃ সে দিন সূর্যোদয়ের পর থেকে।
774. প্রশ্নঃ জিলহজ্জের ১১, ১২ তারিখ কয়টি জামরাতে কঙ্কর মারতে হয়?
উত্তরঃ ৩টি জামরাতে।
775. প্রশ্নঃ জিলহজ্জের ১১, ১২ তারিখ জামরাতে কঙ্কর মারার সময় কখন থেকে শুরু হয়?
উত্তরঃ পশ্চিমাকাশে সূর্য ঢলার পর।
776.প্রশ্নঃ মিনাতে কয় রাত থাকা ওয়াজিব?
উত্তরঃ ২ রাত। (১০ ও ১১ তারিখ দিবাগত রাত)
777. প্রশ্নঃ বিদায়ী তওয়াফ করার আগে কোন নারী ঋতুবতী হয়ে পড়লে তাকে বিদায়ী তওয়াফ করতে হবে না। সত্য না মিথ্যা?
উত্তরঃ সত্য।
778. প্রশ্নঃ হজ্জের রুকন কয়টি ও কি কি?
উত্তরঃ ৪টি। ইহরাম, তওয়াফ, সাঈ, আরাফাতে অবস্থান।
779. প্রশ্নঃ ওমরার রুকন কয়টি ও কি কি?
উত্তরঃ ৩টি। ইহরাম, তওয়াফ ও সাঈ।
780. প্রশ্নঃ ওমরার ওয়াজিব কয়টি ও কি কি?
উত্তরঃ ২টি। মীকাত থেকে ইহরাম বাঁধা ও মাথার চুল মুন্ডন করা বা ছোট করা।
781. প্রশ্নঃ রুকন বলতে কি বুঝায়?
উত্তরঃ যে সমস্ত কাজের মধ্যে কোন একটি বাদ পড়লে হজ্জ বা ওমরা হবে না তাকে রুকন বলে।
782. প্রশ্নঃ মিনায় রাত না কাটালেও হজ্জ হয়ে যাবে। কথাটি ঠিক না বেঠিক? বেঠিক হলে করণীয় কি?
উত্তরঃ বেঠিক। করণীয় হচ্ছেঃ ফিদ্ইয়া হিসেবে একটি ছাগল যবেহ করতে হবে।
783. প্রশ্নঃ তওয়াফে ইফাযা কাকে বলে?
উত্তরঃ আরাফাত থেকে ফেরত আসার পর যে তওয়াফ করতে হয় তাকে তওয়াফে এফাযা বলে।
784. প্রশ্নঃ বিদায়ী তওয়াফ করাঃ রুকন/, সুন্নাত/, ওয়াজিব?
উত্তরঃ ওয়াজিব।
785. প্রশ্নঃ মদীনা যিয়ারত করা হজ্জেরঃ সুন্নাত, ওয়াজিব, কোনটাই নয়?
উত্তরঃ কোনটাই নয়।
786. প্রশ্নঃ মদীনা আগমনের পর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর কবর যিয়ারত করাঃ ওয়াজিব/, ফরয/, মুস্তাহাব|
উত্তরঃ মুস্তাহাব।
787. প্রশ্নঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কবর যিয়ারতের নিয়তে মদীনা সফর করাঃ ওয়াজিব/, বিদআত/, মুস্তাহাব|
উত্তরঃ বিদআত।
788. প্রশ্নঃ মদীনা সফর করার জন্যে কি নিয়ত করতে হবে?
উত্তরঃ মসজিদে নববীতে সালাত আদায় করার নিয়তে সফর করতে হবে।
Developed by
"আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু" * বিসমিল্লাহির রাহমানির রাহিম * "ইসলামের আলোকে আমাদের জগৎ" Site এ সবাইকে স্বাগতম। * "প্রচার কর,যদি একটি মাত্র আয়াতও হয়"। [বুখারী-৩৪৬১] * "কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে,তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবেনা।"(মুসলিম-২৬৭৮) * আমাদের এই Site এ আল কুরআন/সুন্নাহ ভিত্তিক লিখনী দেয়া হবে- ইনশা আল্লাহ।আপনারা আমাদের সাথেই থাকবেন। * "জাযাকাল্লাহু/জাযাকি-আল্লাহু খায়রান”
Saturday, May 25, 2019
বিষয়: হজ্জ
Subscribe to:
Post Comments (Atom)
Most Recent Post :-
-
ইসলামিক সাধারণ জ্ঞান বিষয়: আল কুরআন ১০০) প্রশ্নঃ পবিত্র কুরআনুল কারীমে কতটি সূরা আছে? উত্তরঃ ১১৪টি। ১০১) প্রশ্নঃ পবিত্র কুরআনের প্রথম সূর...
-
আবু জাহেলের হত্যার ঘটনা আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেছেন “বদরের ময়দানে আমি দাঁড়িয়ে ছিলাম। একজন তরুণ এসে আমাকে জিজ্ঞেস করলঃ হে চাচা! আবু ...
-
ইসলামিক সাধারণ জ্ঞান বিষয়: সাহাবায়ে কেরাম (রা:) ৪৪২. প্রশ্নঃ সাহাবী কাকে বলে? উত্তরঃ যাঁরা ঈমানের সাথে নবী (সাঃ)এর সাথে সাক্ষাত লাভ করেছেন ...
No comments:
Post a Comment