ইসলামিক
সাধারণ
জ্ঞান
বিষয়: যাকাত
৬৪৯. প্রশ্নঃ কত হিজরীতে যাকাত ফরয হয়? ২য়/ ৩য়/ ১ম হিজরীতে?
উত্তরঃ ২য় হিজরীতে।
৬৫০. প্রশ্নঃ যাকাত ইসলামের কয় নম্বর স্তম্ভ?
উত্তরঃ ৩য়।
৬৫১. প্রশ্নঃ কোন ধরণের পশুতে যাকাত দিতে হয়?
উত্তরঃ যা বছরের অধিকাংশ সময় মাঠে চরে খায়।
৬৫২. প্রশ্নঃ গরু সর্বনিম্ন কতটি হলে যাকাত ফরয হবে?
উত্তরঃ ৩০টি হলে পূর্ণ ১ বছরের ১টি গরু দিতে হবে।
৬৫৩. প্রশ্নঃ ছাগল সর্বনিম্ন কতটি হলে যাকাত ফরয হবে?
উত্তরঃ ৪০টি হলে ১টি ছাগল যাকাত দিতে হবে।
৬৫৪. প্রশ্নঃ উট সর্বনিম্ন কতটি হলে যাকাত ফরয হবে?
উত্তরঃ ৫টি থাকলে একটি ছাগল যাকাত হিসেবে দিবে।
৬৫৫. প্রশ্নঃ যাবতীয় সম্পদে যাকাত ফরয হওয়ার সময় কখন?
উত্তরঃ নেসাব পূর্ণ হওয়ার পর তাতে এক বছর অতিবাহিত হলে।
৬৫৬. প্রশ্নঃ যমীন থেকে উৎপাদিত কোন্ ধরণের ফসলে যাকাত দিতে হয়?
উত্তরঃ যে সমস্ত ফসল রবি শষ্য বলে গণ্য এবং যা দীর্ঘ মেয়াদের জন্য গুদামজাত করা যায় তাতে যাকাত ফরয।
৬৫৭. প্রশ্নঃ শাক-সব্জিতে যাকাতের পরিমাণ কি?
উত্তরঃ শাক-সব্জিতে কোন যাকাত নেই।
৬৫৮. প্রশ্নঃ যমীন থেকে উৎপাদিত ফসলে যাকাতের নেসাব কি?
উত্তরঃ ৩০০ সা তথা ৬২০ কে.জি।
৬৫৯. প্রশ্নঃ যমীন থেকে উৎপাদিত ফসল যদি বৃষ্টির পানিতে হয়, তবে তাতে যাকাতের পরিমাণ কত?
উত্তরঃ উশর তথা দশভাগের একভাগ।
৬৬০. প্রশ্নঃ যমীন থেকে উৎপাদিত ফসল যদি সেচের পানিতে হয়, তবে তাতে যাকাতের পরিমাণ কত?
উত্তরঃ নেছফুল উশর (তথা বিশভাগের এক ভাগ)।
৬৬১. প্রশ্নঃ যাকাতের জন্য স্বর্ণের নেসাব কি?
উত্তরঃ বিশ মিছকাল তথা ৮৫ গ্রাম।
৬৬২. প্রশ্নঃ যাকাতের জন্য রৌপ্যের নেসাব কি?
উত্তরঃ ১৪০ মিছকাল তথা ৫৯৫ গ্রাম।
৬৬৩. প্রশ্নঃ স্বর্ণ-রোপ্যে যাকাতের পরিমাণ কত?
উত্তরঃ ৪০ ভাগের একভাগ তথা ২.৫% (আড়াই শতাংশ)
৬৬৪. প্রশ্নঃ টাকাতে যাকাতে পরিমাণ কত?
উত্তরঃ স্বর্ণ বা রৌপ্যের নেসাব পরিমাণ টাকা থাকলে তাতে ২.৫০% হারে যাকাত দিতে হবে।
৬৬৫. প্রশ্নঃ মুসলমানদের উপর ফিৎরা আদায় করাঃ ফরয/ সুন্নাত/ কোনটাই নয়?
উত্তরঃ ফরয।
৬৬৬. প্রশ্নঃ ফিৎরা কখন আদায় করা উত্তম?
উত্তরঃ ঈদের চাঁদ উঠার পর।
৬৬৭. প্রশ্নঃ ফিৎরা আদায় করার শেষ সময় কখন?
উত্তরঃ ঈদের নামায শুরু হওয়ার পূর্বে।
৬৬৮. প্রশ্নঃ ফিৎরার পরিমাণ কত?
উত্তরঃ এক সা পরিমাণ খাদ্য।
৬৬৯. প্রশ্নঃ কয় শ্রেণীর মানুষকে যাকাত দেয়া যায়?
উত্তরঃ ৮ শ্রেণীর মানুষকে।
৬৭০. প্রশ্নঃ যাকাতের হকদার কারা?
উত্তরঃ যাকাতের হকদ্বারগণ হলোঃ
১) ফক্বীর
২) মিসকীন
৩) যাকাত আদায়কারী কর্মচারী
৪) ইসলামের প্রতি বিধর্মীদিগকে আকৃষ্ট করা
৫) দাসমুক্ত করা
৬) ঋণগ্রস্থ
৭) আল্লাহর পথে
৮) বিপদ গ্রস্থ মুসাফির।
৬৭১. প্রশ্নঃ কোন অবস্থায় দান করা উত্তম- সুস্থ থাকাবস্থায় নাকি অসুস্থ হলে?
উত্তরঃ সুস্থ অবস্থায় দান করা উত্তম।
৬৭২. প্রশ্নঃ বছরের কোন মাসে দান করলে বেশী ছওয়াব পাওয়া যায়?
উত্তরঃ রমজান মাসে।
৬৭৩. প্রশ্নঃ কোন ধরণের দানে দ্বিগুণ ছওয়াব পাওয়া যায়?
উত্তরঃ নিকটাত্মীয় গরীবকে দান করলে।
Developed by
"আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু" * বিসমিল্লাহির রাহমানির রাহিম * "ইসলামের আলোকে আমাদের জগৎ" Site এ সবাইকে স্বাগতম। * "প্রচার কর,যদি একটি মাত্র আয়াতও হয়"। [বুখারী-৩৪৬১] * "কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে,তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবেনা।"(মুসলিম-২৬৭৮) * আমাদের এই Site এ আল কুরআন/সুন্নাহ ভিত্তিক লিখনী দেয়া হবে- ইনশা আল্লাহ।আপনারা আমাদের সাথেই থাকবেন। * "জাযাকাল্লাহু/জাযাকি-আল্লাহু খায়রান”
Saturday, May 25, 2019
বিষয়: যাকাত
Subscribe to:
Post Comments (Atom)
Most Recent Post :-
-
ইসলামিক সাধারণ জ্ঞান বিষয়: আল কুরআন ১০০) প্রশ্নঃ পবিত্র কুরআনুল কারীমে কতটি সূরা আছে? উত্তরঃ ১১৪টি। ১০১) প্রশ্নঃ পবিত্র কুরআনের প্রথম সূর...
-
আবু জাহেলের হত্যার ঘটনা আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেছেন “বদরের ময়দানে আমি দাঁড়িয়ে ছিলাম। একজন তরুণ এসে আমাকে জিজ্ঞেস করলঃ হে চাচা! আবু ...
-
ইসলামিক সাধারণ জ্ঞান বিষয়: সাহাবায়ে কেরাম (রা:) ৪৪২. প্রশ্নঃ সাহাবী কাকে বলে? উত্তরঃ যাঁরা ঈমানের সাথে নবী (সাঃ)এর সাথে সাক্ষাত লাভ করেছেন ...
No comments:
Post a Comment