Saturday, May 25, 2019

একদিন এক মহিলা মূসা (আঃ) এর কাছে এসে বলল:-

একদিন এক মহিলা মূসা (আঃ) এর
কাছে এসে বলল, “আমি এক জঘন্য
মহা পাপ করে ফেলেছি। তাই
দয়া করে আপনি আল্লাহর কাছে দু’আ
করুন যেন
তিনি আমাকে ক্ষমা করে দেন।”
মূসা(আঃ) বললেন, “তুমি কি করেছ?”
মহিলাটি বলল,
“আমি যিনা করেছি এবং পরে এর
ফলে যে সন্তান জন্মেছিল তাকেও
হত্যা করেছি।”
মূসা (আঃ) বললেন, “চলে যাও এখান
থেকে হে পাপী মহিলা!
তা না হলে তোমার পাপের
কারণে আকাশ থেকে আগুন
নেমে এসে আমাদের সবাইকে ধ্বংস
করে দেবে।”
মহিলাটি ভগ্ন হৃদয়
নিয়ে চলে গেল।
তখন জিবরাইল
(আঃ) নেমে আসলেন আর জিজ্ঞেস
করলেন, “হে মূসা! কেন আপনি এই
তওবাকারী মহিলাটিকে ফিরিয়ে দিলেন?”
আপনি কি এর চেয়েও জঘন্য, গুরুতর
পাপী সম্পর্কে জানেন না?”
মূসা (আঃ) বললেন, “এর চেয়ে গুরুতর
পাপী কে আছে?”
জিবরাইল (আঃ) বললেন,
“যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ও
নিয়মিত সালাত ত্যাগ করে।”
-নাউযুবিল্লাহ !!


No comments:

Post a Comment

Most Recent Post :-

🌹🌻কেমন_হবে_জান্নাত🌺🌻