Saturday, May 25, 2019

নামাযের মাকরূহাত কি কি দেখুন

নামাযের মাকরূহাত কি কি দেখুন
 
চাদর বা জামা না পড়ে কাঁধে ঝুলিয়া রাখা ।
ময়লা ধুলা-বালি লাগার ভয়ে কাপড়/জামা গুটানো ।
আঙ্গুল মটকান ।
বস্ত্র,শরীর অথবা দাঁড়ির সাথে খেলা করা ।
এদিক ওদিক দেখা ।
চুল মাথার উপরিভাগে বাঁধা ।
বিনা ওজরে সেজদার স্থানের ইট-পাথর সরান ।
আলস্যভরে শরীর মোড়ামুড়ি করা ।
সিজদার সময়ে হাত বিছিয়ে দেওয়া ।
আগের কাতারে স্থান থাকতে পিছনের কাতারে দাঁড়ানো ।
অবহেলা করে খালি মাথায় নামায পড়া ।
আকাশের দিকে তাকান ।
ভাল কাপড় থাকা সত্ত্বেও মন্দ কাপর পড়ে নামায পড়া ।
নামাযের মধ্যে কপালের মাটি মুছে ফেলা ।
কোন প্রাণীর ছবি সম্মুখে,ডাইনে,বামে,মস্তকের উপর বা কাপড়ের মধ্যে থাকা ।
সিজদার সময়ে বিনা কারণে হাটুর পূর্বে হাত মাটিতে রাখা ।
বিনা কারণে আসন পেতে বসা ।
ফরয নামাযে এক সূরা বার বার পড়া ।
কোন মানুষের মুখের দিক হয়ে নামায পড়া ।
সিজদাতে পিঠ উভয় উরুর সহিত মিলিয়ে দেওয়া ।
এক হাত বা তদুর্ধ স্থানে ইমামের দাঁড়ান ।
উভয় সিজদার মধ্যে অথবা তাশাহুদ পড়ার সময়ে কুকুরের ন্যায় বসা ।
দুই হাতে মাটি ভর দিয়া উঠা ।
কোন সুন্নত পরিত্যাগ করা ।
নাক মুখ ঢেকে নামাজ পড়া।
 
 


No comments:

Post a Comment

Most Recent Post :-

🌹🌻কেমন_হবে_জান্নাত🌺🌻