Saturday, May 25, 2019

নামাযের মোস্তাহাব সমূহ কি কি দেখুন

নামাযের মোস্তাহাব সমূহ কি কি দেখুন
 
 

এক্বামতের সময়ে “হাইয়্যালাল ফালাহ্” বলামাত্র নামাযে ঠিকভাবে দাঁড়ান ।
তাকবীরে তাহরীমা বলার সময়ে আন্তিন হতে হাতের তালু বাহির করা ।
দাঁড়াবার সময়ে সিজদার জায়গার প্রতি দৃষ্টি রাখা ।
রুকুতে পায়ের পাতার দিকে দৃষ্টি রাখা ।
বৈঠকে কোলের দিকে দৃষ্টি রাখা ।
সাধ্যানুযায়ী হাসি ও কাশি বন্ধ রাখা ।
রুকুতে মাথা ও পৃষ্ঠ ভাগ সমান উঁচু রাখা ।
সিজদায় প্রথমে দুই হাঁটু ,তারপর দুই হাত জমিনে রাখা, পরে নাক ও তারপরে কপাল জমিনে রাখা এবং সেজদা হতে উঠার সময়ে যথাক্রমে প্রথমে কপাল, পরে নাক উঠিয়ে তৎপর দুই হাত হাঁটুর উপরে রেখে বসা ।
সিজদায় দুই হাতের মধ্যে মাথা রাখা, নাক দুই বৃদ্ধাংগুলির মধ্যে বরাবর রাখা ।
হাত-পায়ের আঙ্গুলিসমূহ কেবলা মুখ করে রাখা ।
ছালাম ফিরানোর সময় দুই সিনার প্রতি দৃষ্টি রাখা ।
সেজদায় পুরুষের দুই হাত পৃথক ভাবে রাখা এইভাবে উঁচুতে রাখতে হবে  যেন বকরীর বাচ্চা যাতায়াত করতে পারে । কিন্তু স্ত্রীলোকের জন্য সেজদায় এর বিপরীত করতে হবে । যেমন দুই হাত চাপিয়ে রাখা এবং রানের উপর পেট রাখা ।
তিন বারের অধিক-বেজোড় তছবীহ্ পড়া ।
ফযরের নামাযে (سورة الحجراة – سورة البلد ) এর মধ্যে যে কোন ২টি সুরা পড়া।
আছরের নামাজে ( سورة الشمس – سورة البينة)  এর মধ্যে যে কোন ২টি  সুরা  পড়া ।
মাগরিবের নামাজে ছোট ছোট সূরাহ (سورة الزلزال  -  سورة الناس) পাঠ করা ।
এশার নামাজে (سورة الحجراة – سورة البلد ) এর মধ্যে যে কোন ২টি সুরা পাঠ করা ।
 

 


No comments:

Post a Comment

Most Recent Post :-

🌹🌻কেমন_হবে_জান্নাত🌺🌻